ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন ও আলোচনা সভা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৮-৬-২০২৪ বিকাল ৫:২০

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায়  বকশীগঞ্জে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), নামজারী, জমির ম্যাপ সহ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এ কর্মসূচি চলবে ০৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ থেকে সপ্তাহ ব্যাপী চলবে এই কর্মসূচি ।
শনিবার (৮ জুন)বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত, সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনার  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন , বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, উপজেলা পিআইও অফিসার মজনুর রহমান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল হামিদ, স্থানীয় সাংবাদিকসহ  উপজেলায় কর্মরত অন্যান্য ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহণকারি নারী-পুরুষ ও উদ্যোক্তা কর্মীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা