ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করায় অবরোধ প্রত্যাহার ইউপিডিএফ’র


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৬-২০২৪ বিকাল ৫:৫০

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত গ্রুপ)।

শনিবার (০৮ জুন) বিকেলে সংগঠনটির রাঙামাটি ইউনিটের প্রধান সচল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বাতার্য় এ তথ্য জানানো হয়।

প্রেস বার্তায় বলা হয়, ভবিষ্যতে ভোটকেন্দ্র দখল, নির্বাচনি এজেন্টদের হুমকি, বাঘাইহাট বাজার কর্তৃপক্ষ তাদের প্রতিপক্ষ দলকে আশ্রয়-প্রশ্রয় দিলে অনির্দিষ্টকালের জন্য বাঘাইহাট বাজার বয়কটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সকাল থেকে অবরোধের কারণে পর্যটন নগরী সাজেকে তিন শতাধিক পর্যটক আটক পড়ে। তবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পর্যটকদের সাজেক ছাড়তে সহযোগিতা করা হয়।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়িতে শনিবার সকাল- সন্ধ্যা অবরোধ পালনের ডাক দেয় ইউপিডিএফ প্রসীত গ্রুপ। অবরোধের দিন উপজেলার আটকিলো এলাকায় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় ইউপিডিএফ’র কর্মীরা।

উল্লেখ্য, গত ২৯ মে বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে নির্বাচন স্থগিত করেছিলো নির্বাচন কমিশন।

এরপর ০৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ নিয়ে এই উপজেলায় দ্বিতীয়বার নির্বাচন স্থগিত করা হলো।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত