বিমান বাহিনী ঘাঁটি 'বীর উত্তম সুলতান মাহমুদ' নামকরণ অনুষ্ঠান
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি "বীর উত্তম সুলতান মাহমুদ" নামকরণ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি "বীর উত্তম সুলতান মাহমুদ" নামকরণ অনুষ্ঠান ০৮ জুন ২০২৪, শনিবার টাঙ্গাইলের সখিপুর থানার পাহাড়কাঞ্চনপুরে অনুষ্ঠিত হয়। উক্ত ঘাঁটির নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিøউসি, এফএডবিøউসি, পিএসসি। বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদাত্ত আহŸানে সাড়া দিয়ে তৎকালীন স্কোয়াড্রন লীডার সুলতান মাহমুদ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত কিলোফ্লাইটের তিনি অধিনায়ক ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙ্গালী জাতি চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে দেশাত্ববোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তৎকালীন স্কোয়াড্রন লীডার সুলতান মাহমুদকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে মুক্তিযুদ্ধ পরিচালনায় তাঁর অনন্য সাধারণ ভূমিকা, স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং পরবর্তীকালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 'স্বাধীনতা পুরস্কার-২০১৮ এ ভূষিত করে। সম্মানিত বিমান বাহিনী প্রধান তাঁর বক্তৃতায় বাংলাদেশ বিমান বাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা, দূরদর্শীতা এবং অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে যার বীরত্ব গাথা অবদানের জন্য অত্র ঘাঁটির পুনঃ নামকরণ করা হয়েছে।
নামকরণ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাবিবা ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর এয়ার অধিনায়ক, উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied