বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে ‘আন্ত:মন্ত্রণালয়/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে ‘‘আন্ত:মন্ত্রণালয়/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’’ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শনিবার (৮ জুন ) সকালে জাকঝমপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের এই লড়াইয়ে অংশ নেন ৩২টি দল। সকল দলকে পিছনে ফেলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় মন্ত্রিপরিষদ বিভাগ এবং রানারআপ হয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের এই মিলন-মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব ও বর্তমানে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সচিব মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাংগীর আলম, সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিজ জাহেদা পারভীর, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মো: মোকলেছুর রহমান অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অতুল সরকার, যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, মো: মনির হোসেন, কার্যকরী সভাপতি, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং প্রধান সমন্বয়ক, ‘‘আন্ত:মন্ত্রণালয়/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’’ কমিটি , মো: গোলাপ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ , মো: রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, মো: শামীম মোড়ল, আহবায়ক, আন্ত:মন্ত্রণালয়/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪, মো: রোকন-উজ-জামান, সদস্য সচিব, আন্ত:মন্ত্রণালয়/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের বহু দর্শক শুভানুধ্যায়ী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলায় সার্বিক সহযোগিতপকরেন (আতিকুর রহমান ,আল মুক্তাদির ,মো: হাসিব ,মো: উজ্জ্বল শিকদার ,দোলন দাস ,মো: মতিয়র রহমান ,মো: ফরহাদ হোসেন,মো: নাজমুল,মো: আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন