ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদ উৎসবের পূর্ণতায় প্রস্তুত মনোহর বাজার গরুর হাঁট


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৩:২৫

শরীয়তপুর জেলা কৃষকের জেলা, জেলেদের জেলা চাষিদের জেলা।এখানে সারাবছরই ফলে কোনো না কোনো ফসল, জেলের জালে আটকা পরে নানা রকম মাছ।পদ্মাপারের এই ছোট্ট জেলায় কমতি নেই গরু ছাগল পালনেও। প্রায় মানুষের বাসাতেই রয়েছে গৃহপালিত পশু গরু বা ছাগল। গড়ে উঠেছে বেশ কিছু খামার।কোরবানির ঈদ কে সামনে রেখে নিজেদের গৃহপালিত পশু গুলোকেও প্রস্তুত করেছেন অনেকে।

আর তাই একই সাথে প্রস্তুত মনোহর বাজার গরুর হাঁট।  শরীয়তপুর জেলার সবচেয়ে বড়ো এবং সবচেয়ে সমৃদ্ধ এই হাট জেনো কোরবানির ঈদ কে পূর্ণতা দেয়। সপ্তাহে একদিন (প্রতি সোমবার)  এখানে গরু-ছাগলের হাট বসে। উপরে পরে ক্রেতা-বিক্রেতাদের ভীর। ১৯৮২ সাল থেকেই শুরু হয় মনোহর বাজার গরুর হাটের যাত্রা।  এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এঔ হাট কে। তবে এর আগে শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের সুবচন বাজারে বসতো এই জমজমাট হাট। সেখানে দিনেদুপুরে ১০৮১ সালে গরুর হাটে ডাকাতি হয়। ছিনিয়ে নেয়া হয় গরু আহত করা হয় ক্রেতা ও বিক্রেতাদের। 

তারপর থেকেই নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করে মনোহর বাজারকে বেছে নেয়া হয়।সারাবছরের কেনা বেচাকে পাশ কাটিয়ে সবচেয়ে বড়ো আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় ঈদল উল আযহা ও ঈদ উল ফিতরের গরুর হাঁট। যদিও ঈদ উল ফিতরের হাটের চেয়েও কয়েক গুণ বেশি উৎসব মুখর হয়ে থাকে ঈদ উল আযহা এর এই হাট আয়োজন। হাজার হাজার গরু রাখার জন্য এবং ক্রেতা ও বিক্রেতাদের সহজে গরু কেনা-বেচা কার্যক্রম চালানোর সুযোগ করে দিতেই ইতিমধ্যে প্রস্তুত এই গরুর হাঁট। সূলভ মুল্যে কোরবানির গরু পাবার প্রত্যাশায় সাধারণ মানুষ আর নিজের কষ্টে লালিত পশুকে উপযুক্ত দামে বিক্রির প্রত্যাশা পশু মালিকদের।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত