চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হলেন সাংসদ মামুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে চট্টগ্রাম -৪ আসনের সাংসদ এস এম আল মানুন কে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।বুধবার (৫ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখার উপসচিব মো. মাহবুবুল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হলো ‘সিনেট’। বিশ্ববিদ্যালয়ের বাজেটসহ প্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিনেটেই অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরির সরকার মনোনীত প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিসহ ১২ ক্যাটাগরির প্রতিনিধি নিয়ে এই সিনেট গঠিত।
সিনেটের মোট ১০১ জন সদস্যের মধ্যে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস করাদের মধ্য থেকে (রেজিস্টার্ড গ্রাজুয়েট) নির্বাচিত ২৫ জন, শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ৩৩ জন, শিক্ষার্থীদের মধ্য থেকে ছাত্র সংসদ (চাকসু) নির্বাচিত পাঁচজন, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার মনোনীত পাঁচজন। এস এম আল মামুন ছাড়াও বাকি চারজন হলেন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মাহাবুব উর রহমান রুহেল।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা