ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:৩৮

চট্টগ্রামের হাটহাজারীতে এহসান আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে মডেল থানা পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার সরকারহাট রেলওয়ে স্টেশনের হাবিব উল্লাহ দুলালের বাড়ির পাশে মরা-ছড়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মামুন মোমেন শাহ বাড়ীর মৃত মহিউদ্দীর মিস্ত্রির দ্বিতীয় পুত্র।

নিহতের বড় ভাই গিয়াস জানান, মামুন আমাদের ভাই-বোনদের মধ্যে মেজো। সে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়ি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। আজ শনিবার  ভোরে এলাকার লোকজন বাড়ির পাশে মরা-ছড়ার ব্রিজের নিচে মামুন লাশটি দেখতে পেয়ে আমাদের ও পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পা‍ই মামুনের লাশটি বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। তার মাথায় আঘাতে চিহ্ন, পায়ে আঁচড়ের দাগ রয়েছে। আমার ভাইয়ের স্থানীয় সরকারহাট বাকর আলী চৌধুরী হাটে একটি নারকেলের গৌডাউন আছে। আমাদের জানামতে তার কোনো শত্রু নেই। আমরা এখনো পর্যন্ত কাউকে সন্দেহ করছি না। তবে মুরব্বিদের পরামর্শে মামলা করার প্রক্রিয়া চলছে।

এদিকে সকালে খরর পেয়ে এসআই ফয়সালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কবির, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মা জানান, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মামুন নামে যুবককে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার