ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে ১০ফুট লম্বা অজগর উদ্ধার:বনবিভাগের নিকট হস্তান্তর


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৯-৬-২০২৪ রাত ৮:৪৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লামুয়া গ্রামের হাসান মিয়ার বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি তার বাড়ির বসতঘরের তীরে (কাঠের বড়গা'র) উপরে ছিল।

রবিবার (৯ জুন) দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন ওই বাড়িতে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি স্থানীয় বনবিভাগের নিকট হস্তান্তর করে দেন।

স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। সম্ভবত অতিবৃষ্টির কারণে সাপটি ওই বসতঘরের টিনের চালের নিচে তীরে আশ্রয় নিয়েছিল।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আমরা খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি প্রায় ১০ ফুট লম্বা।

মৌলভীবাজার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের শ্রীমঙ্গল রেঞ্চ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ আছে। সাপটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ