ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে নদী সিকস্তি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ১২:৫০

মানিকগঞ্জের সিংগাইরে প্রশাসনকে ফাঁকি দিয়ে নদী সিকস্তির জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে। উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ি এলাকার ঘোরামারা খালে প্রতি রাতেই চলছে এমন ধ্বংসাত্মক কর্মযজ্ঞ। 

স্থানীয় প্রশাসন জেল জরিমানা করলেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না মাটিকাটা। গ্রামের কাঁচা রাস্তা নষ্ট করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছেন স্থানীয় মনির হোসেন, বাবুল, লিটন মোল্লাসহ একটি প্রভাবশালী মহল।

মাটিকাটা বন্ধে ও চলাচলের রাস্তা নষ্ট না করতে স্থানীয়রা প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্যসহ অনেকের নামে দেন থানায় ব্যাটারি চুরির অভিযোগ।এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকে প্রভাবশালী মাটি খেকোদের ভয়ে এগুলো দেখেও চুপ থাকেন। এদিকে সরজমিনে সংবাদ সংগ্রহে গেলে প্রভাবশালী মহলটি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। 

স্থানীয়রা বলেন, রাতের আঁধারে নদী সিকস্তির মাটি কেটে অবৈধ ১০ চাকার ডাম্প ট্রাক দিয়ে নিয়ে যায়। এতে কাঁচা রাস্তা নষ্ট হয়ে গেছে। গাড়ির শব্দে রাতে তাদের ঘুমাতে অসুবিধা হয়। বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। তারা আরো বলেন, রাস্তা দিয়ে মাটি নিতে বাধা দিলে মামলা দেয়, হুমকি দেয়। তাই ভয়ে অনেকেই কথা বলতে চায় না।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সাদেক হোসেন বলেন, আমি মাটি কাটার বিষয়ে জানিনা। কিন্তু তারা আমাকেও ব্যাটারি চুরির মামলা দিয়েছে। একদিন এক এসআই তদন্তে আসার পর আমি জানতে পেরেছি।

মাটি ব্যবসায়ী মনির হোসেনকে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মাটি কাটার কথা অস্বীকার করেন। তিনি বলেন নদীর মাটি কাটা হয় নি। নদী খনন প্রকল্পের বালু বিক্রি করা হয়।

নদী সিকস্তি জমির মাটি কাটা বিষয়ে বায়রা ইউনিয়ন ভূমি উপ সহকারী(নায়েব) মোঃ ঝিলন খান বলেন, মাটি কাটার বিষয়ে এর আগে জরিমানা করা হয়েছে। রাতের আঁধারে চুরি করে মাটি কাটে তারা। নদীর মাটি কাটার কোন সুযোগ নেই। মাটি কাটার সময় এলাকাবাসী আমাদের খবর দিলে উপজেলা প্রশাসনের সাহায্যে তাদের জেলসহ জরিমানা করার ব্যবস্থা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, মাটি কাটার খবর পেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়। মাটি যারা কাটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং নিয়মিত মামলাও করা হবে। মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা