ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ১:৫৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে উত্তরা বিভাগ  এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে ডিএমপির উত্তরা বিভাগ পুলিশের পক্ষ থেকে সমন্বয় সভার আয়োজন করা হয়। 

সোমবার (১০ই জুন) সকালে উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহানের সভাপতিত্বে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় উত্তরার বিভিন্ন ব্যবসায়ীরা, ব্যবসায়ী সমিতি নেতারা, সেক্টর কল্যাণ সমিতির নেতারা সহ পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

সমন্বয় সভায় উন্মুক্ত আলোচনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা প্রদানকরা হয়। 

মানি এস্কর্টের জন্য পুলিশি সহায়তা গ্রহণ। আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন। রাত ১২ টার পর সিকিউরিটি গার্ড যাতে ঘুমিয়ে না যায়, তা নিশ্চিত করা। 
টিকেট কালোবাজারী রোধে ব্যবস্থা গ্রহণ করা। পরিবহন সেক্টরে চাঁদাবাজী বন্ধে পুলিশকে সহায়তাকরণ। পথিমধ্যে যাত্রী উঠানামা বন্ধ করা। ফুটওভার ব্রীজ সমূহে কোন হকার বসতে দেয়া যাবেনা সহ আরো কিছু নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উত্তরা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) ও উত্তরা বিভাগের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)'রা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল