ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সারাদেশে শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় ২২শ কোটি টাকা


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ১:৫৫

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের অর্থনৈতিক কর্মকান্ডে অন্তর্ভুক্ত ও উৎসাহিত এবং তাদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স।

শনিবার (৮ জুন) দিনব্যাপী কুমিল্লার ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর সার্বিক তত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে প্রায় ৪৩ লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং করেন। তাদের সঞ্চিত আমানত প্রায় দুই হাজার দুইশ কোটি টাকা। যেহেতু দেশের বড় একটি অংশ শিক্ষার্থী সুতরাং তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশের আর্থিক অগ্রগতি বাড়বে, দেশের উন্নয়ন হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সঞ্চয়ী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (চট্টগ্রাম অফিস) মোহাম্মদ বদিউজ্জামান দিদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়) এর অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লার সহকারি জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিসের হেড অব ট্রান্সজেকশান ব্যাংকিং মো: সেকান্দার ই আজম, এসইভিপি।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো: ইমরুল হাসান, সোনালি ব্যাংক পিএলসি কুমিল্লা কর্পোরেট শাখার ডিজিএম মো: নাছির উদ্দিন খান, সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার ব্যবস্থাপক ভিপি মো: মোক্তার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’