ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে চলছে ভূমি সেবা সপ্তাহ


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ৩:২৬

স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলাতেও বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ ।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে  উপজেলা ভূমি অফিসকে অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে সাজানো হয়েছে। ভূমিসেবা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে কর্মকর্তা-কর্মচারীরা । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওয়ান স্টপ ভূমিসেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিসে ও সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বুথ স্থাপন করা হয়েছে।ভূমিসেবা বুথ হতে নাগরিকদের অনলাইন নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর কাটার পর দাখিলা প্রদান, দলিল ও রেজিষ্ট্রেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদানসহ অন্যান্য ভূমিসেবা প্রদান করা হচ্ছে। গত ৮ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এই সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন বলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সীতাকুণ্ড উপজেলায় স্মার্ট ভূমি সেবা প্রদানে  কাজ করে যাচ্ছি। 

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন

দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী

লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ