খানসামায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,
বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, নব্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি সচিব, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর, উপ-সহকারি ভূমি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সহকারী কমিশনার ভূমি জানান, উপজেলায় ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন