ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে এসডিআই কৈশোর কর্মসূচীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরন সম্পন্ন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ১২:১৩

'মেধা ও মননে সুন্দর আগামী " এই শ্লোগানকে সামনে  রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই এর  কৈশোর কর্মসূচির উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় আউটডোর গেইমস প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।খেলা পরিচালনায় সহযোগিতা করেছে দি চ্যাম্পিয়ন কিশোর স্পোটিং ক্লাব।খেলায় দুই পক্ষের সমান গোল প্রদানের ফলে ট্রাইবেকারের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে। খেলা শেষে চ্যাম্পিয়ন কাপ ও রানার্সআপ ট্রপি প্রদান ও খেলোয়ারদের মাঝে মেডেল বিতরন ও আপ্যায়ন করানো হয়।

১০ জুন বিকালে সেনের হাট সংলগ্ন এবি হাই স্কুল মাঠে আয়োজিত ফুটবল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, সাংবাদিক বাদল রায় স্বাধীন, মাষ্টার বিধান চন্দ্র দাস, দি চ্যাম্পিয়ন কিশোর স্পোটিং ক্লাব এর সহ-সভাপতি মোঃ  আরিফ হায়াত খান,মানবিক যুবক মোঃ রুস্তম সহ এবি হাই স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শতাধীক ক্রীড়ামোদি মানুষ।

পুরো খেলাটি সমন্বয় করেন কৈশোর কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ ওমর ফারুক। খেলার প্রারম্ভে ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন এসডিআই কৈশোর কর্মসূচীর মূল লক্ষ্য হলো কিশোর বয়স থেকে সবাইকে খেলা ধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের অপরাধ প্রবন ও মাদক মুক্ত রাখা। পাশাপাশি তাদের শরীর চর্চা, মানষিক বিকাশ বৃদ্ধির মাধ্যমে তাদের সচেতন নাগরিক ও মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করা। তার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান ও ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে তাদের অবসর সময় টুকু সৃষ্টিশীল কাজে ব্যয় করার কাজে ব্যস্ত রাখা হয়। তবে তা কোন ভাবে পড়ালেখার ক্ষতি সাধন করে নয়।বরং তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য তাদের বিভিন্ন ভাবে মনিটরিং ও করা হয়।স

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ