ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, আটক- ১


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ১২:১৬

যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে কে এম আজমল ইসলাম ওরফে বুলবুল খা (৪৮) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার (১০ জুন) মামলা দায়েরের পর মতিয়ার রহমান মতি (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। (৯ জুন) রোববার রাতে উপজেলার তালতলা রেলস্টেশন চত্বরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত বুলবুল খা উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার নুরুল ইসলাম খা’র ছেলে। আটক মতিয়ার রহমান একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত বুলবুল খা বলেন, রোববার রাত ৮টা ৩০মিনিটের দিকে তালতলা রেলস্টেশন চত্বরে পৌঁছালে একদল চিহ্নিত সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহকারে আমার উপর হামলা চালিয়ে কোপাতে শুরু করে। এ সময় প্রাণ বাঁচাতে আমার লাইসেন্স করা শর্টগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করি এবং তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহত বুলবুলের বড় ভাই মামলার বাদি বাবলু খা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ছোট ভাই বুলবুলকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি দিদার, মতিয়ার রহমান মতি, মির্জা জামিল আহম্মেদ তমাল, লিটনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, বুলবুল খা মাঝে মধ্যে তার শর্টগান দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান। কারণে অকারণে অস্ত্র নিয়ে মহড়া করেন তিনি। এহেন কর্মকাণ্ডের জন্য তার উপর এ হামলার ঘটনা ঘটতে পারে।
উক্ত ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে শর্টগানের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আত্মরক্ষার জন্য আহত ব্যবসায়ী বুলবুল খা তার শর্টগান থেকে এক রাউন্ড গুলিবর্ষণ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে। মামলা দায়েরের পর এজাহারভূক্ত মতিয়ার রহমান মতি নামে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান