ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে বৃদ্ধার বাড়ির চলাচলের রাস্তা কেটে ও বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ১:৩১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ওই বৃদ্ধার প্রতিবেশী ইসমাইল হোসেন মানিক ও তার পরিবারের বিরুদ্ধে। বৃদ্ধা সহ তার পরিবার বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। গত ১১জুন সরেজমিনে গিয়ে জানা যায় বৃদ্ধার বাড়ি জমি দখলের উদ্দেশ্যে বৃদ্ধাকে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন বৃদ্ধার পরিবার।

এ ঘটনায় বৃদ্ধা মোছা.আয়েশা খাতুন দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে,বিবাদীদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার দাবী জানান। তিনি দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা কাঞ্চনপুর এলাকার মৃত সোহরাব আলীর স্ত্রী। 

অভিযোগ সূত্রে জানা যায়,আয়েশা খাতুনের বসতবাড়ীর সঙ্গে বিবাদীর বাড়ী। তারা একই বংশের ব্যক্তি। বৃদ্ধা আয়েশা খাতুন তিন মেয়ে এক ছেলের মা। বিবাদীরা বৃদ্ধার বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে গায়ের জোরে ও লাঠির শক্তিতে বসতবাড়ী হইতে সদর রাস্তায় উঠার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিবাদীরা স্থানীয় বিচার শালিষ মানে না এবং কাউকে তোয়াক্কাও করে না।বাড়ী থেকে জমির আইল দিয়ে রাস্তায় উঠে বিভিন্ন স্থানে যাতায়াত সেই জমির আইল ও কেটে দেয় বিবাদীরা।
এখন বৃদ্ধা সহ পরিবারের লোকজন বাড়ী থেকে বের হতে পারছেনা।

তবে রাস্তা কেটে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন বিবাদীরা। বিবাদী ইসমাইল হোসেন মানিক জানান, আমার বিরুদ্ধে রাস্তা কেটে অবরুদ্ধ করার বিষয়টি ঠিক না, আমি মাছ ধরার জন্য জমির আইল করটেছি,তাদের সাথে আমার জমি নিয়ে মামলা আছে তাই বিষয়টি বড় করা হচ্ছে। 

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এআই) আশরাফুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন,সরেজমিনে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তা কেটে দিয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে