বোদায় বিধবা নারীর সাথে চেয়ারম্যানের অনৈতিক সম্পর্ক আদালতে মামলা
পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মমিন,এক বিধবা নারীর সাথে অনৈতিক সম্পর্কের করা মামলায়।জোর জবরদস্তি করে আপোষ করার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী বিধবা নারী বলেন,আমাকে মামলা ভালভাবে লিখে নেয়ার জন্য ডেকে নিয়ে যায়। একটু পরে চেয়ারম্যান তার লোকজন,বোদা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান,আইনজীবি তারা সবাই উপস্থিত।ভয়ভীতি দেখিয়ে জোর করে এক লাখ টাকা আইনজীবির কাছে দিয়ে আমার কাছে স্বাক্ষর করে নিয়েছে।এ আপোষ মানিনা। এ সময় তিনি বিচার দাবী করে বলেন,চেয়ারম্যান আমাকে বিয়ে না করলে মামলা আরো করব।
এর আগে ৩ জুন বিজ্ঞ আদালতে বোদা উপজেলার লস্কর পাড়া এলাকার বিধবা নারী বাদী হয়ে, কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায়,দীর্ঘদিন আগে স্বামী মারা যায়।অতিকষ্টে সন্তানাদি লালন পালন করে।গত বছরে চেয়ারম্যানের কাছে ভিজিডি কার্ডের জন্য যাই।পরে চেয়ারম্যান তার বাড়িতে তদন্ত করে আসে কার্ড করে দেন।এলাকায় রাস্তার কাজের দেখাশোনা করতে গিয়ে চেয়ারম্যান বার বার বাড়িতে আসতেন আর বিয়ের প্রলোভন দেন।একদিন জোর করে শারীরিক সম্পর্ক করে।পরে হারিভাসা ঘুরতে নিয়ে কাজী ও মৌলভী দিয়ে বিয়ে হয়।সম্প্রতি বাড়িতে নিয়ে যাওয়ার দাবী করলে বিভন্ন ভাবে হুমকি দেয় এবং বিয়ের কথা অস্বীকার করে চেয়ারম্যান।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আব্দুল মমিন বলেন,যারা আমার সাথে নির্বাচনে হেরে গেছে, তারাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।আমি আইনগতভাবে মোকাবেলা করব।বাদীর আইনজীবি ধীনেন্দু রায় বিপুল জোর করে আপোষের ঘটনাস্থলে উপস্থিতির বিষয়টি অস্বীকার করে বলেন,মামলাটি বিচারক আমলে নিয়ে তদন্তের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ