ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বৃদ্ধকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ২:২৫

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মোঃ জিন্নত আলী (৫৫) কে হত্যার ঘটনায় হত্যাকারী বাবুল হোসেন (২২)কে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার (১০ জুন) রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী  বাবুল হোসেন সিংগাইর থানার চান্দহর ইউনিয়নের বাঘুলী এলাকার আজাহার শেখের ছেলে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, বিপিএম, পিপিএম-বার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে সিংগাইর থানাধীন চান্দহর ইউনিয়নের বাঘুলী সাকিনস্থ রুবেল স্টোর নামক মুদি দোকান হতে মুদি মালামাল ক্রয় করে দোকানের সামনের সিঁড়ি দিয়ে রাস্তায় যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ জিন্নত আলীকে হত্যার উদ্দেশ্যে দোকানের সিঁড়ির উপর আসামী বাবুল হোসেন অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনকে তার সঙ্গে নিয়ে জিন্নত আলীর গতিরোধ করে। এরপর অতর্কিতভাবে আসামী বাবুল হোসেন তার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে জিন্নত আলীর পেটের মাঝ বরাবর পার মেরে (স্টেপ করে) গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ডাক-চিৎকারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামীরা দৌঁড়ে পালিয়ে যায়। 

এঘটনায় জিন্নত আলীর ছেলে মোঃ ইসমাইল বাদী হয়ে এজাহার দায়ের করার পর সূত্রোক্ত মামলা রুজু হওয়ার পর জখমী মোঃ জিন্নত আলী চিকিৎসাধীন অবস্থায় ৬জুন রাত ৩টার দিকে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু বরণ করেন। এ মামলায় ১০ জুন সোমবার গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে আসামী মোঃ বাবুল হোসেনকে গ্রেফতার করেন সিংগাইর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বাবুল হোসেন জখমী জিন্নত আলীকে খুন করার কথা স্বীকার করেছে। মঙ্গলবার  দুপুরে আসামী বাবুল হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান