ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে অবৈধ কালো তেলের ডিপোতে ভ্রাম্যমান আদালতের অভিযান


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ২:২৬

চট্টগ্রামের  সীতাকুণ্ডে  সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তেতুলতলাস্থ দুইটি কালো তেলের  ডিপো বন্ধ করছে ভ্রাম্যমান আদালত । সোমবার(১০ জুন)  বিকালে  চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই'র  গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন এর নেত্বতে এই অভিযান পরিচালনা করা হয়।  

বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স না থাকায় ও  সাইলো মেশিনের সাহায্যে জাহাজের কালো তেল ছাকুনি'র সাহায্যে প্রক্রিয়াকরণ, মজুদ ও বাজারজাতকরণ করার অপরাধে  ভ্রাম্যমান আদালত এই  অভিযান পরিচালনা করেন। এসময় ২টি ডিপোতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লিটার কালো তেল পাওয়া যায়।  ডিপোগুলোতে ফায়ার সেইফটি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। 

ডিপোর কালো তেল চারদিকে ছড়িয়ে পড়ে পুকুর, খাল ও ড্রেনের সাহায্যে সমুদ্রের পানিতে মিশে পরিবেশ দূষণ ও জীব বৈচিত্র্য ধ্বংস করছে বলে জানা যায়। ডিপোগুলো সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন আবাসিক এলাকায় সাইলো মেশিনের সাহায্যে ছাকুনি ব্যবহার করে জাহাজের কালো তেল প্রক্রিয়াকরণ ও মজুদ করায় স্থানীয় এলাকার পরিবেশ ও শব্দ দূষিত হচ্ছ। বৃষ্টির সময় উক্ত ডিপোগুলোর কালো তেল চারদিকে ছড়িয়ে পড়ে পুকুর, খাল ও ড্রেনের সাহায্যে সমুদ্রের পানিতে মিশে পরিবেশ দূষণ ও জীব বৈচিত্র্য ধ্বংস করছিলো । এছাড়া, জাহাজের কালো তেল যথাযথ প্রকিয়াকরণ ব্যতীত বিভিন্ন কল-কারখানার, গাড়ি, ব্রিক ফিল্ডে ও ইঞ্জিন চালিত নৌকায় ব্যবহারের ফলে পরিবেশ ও পানি দূষণসহ জৈববৈচিত্র হুমকীর সম্মুখীন হচ্ছে।

এছাড়াও অধিকাংশ ডিপো আবাসিক এলাকা ও বহুতল ভবনের পাশ্ববর্তী হওয়ার অগ্নিকাণ্ড সংগঠিত হলে তা আশেপাশের এলাকায় ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের আশংকা রয়েছে। এসময় ১৫ দিনের ম্যাধে এসমস্ত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীব ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা ।এ বিষয়ে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন আগামি ১৫ দিনের মধ্যে এ সমস্ত অবৈধ কালো তেলের ডিপোগুলোর লাইসেন্স নবায়ন নির্দেশনা দেওয়া হলো। 

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন

দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী

লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ