নৌকায় বস্তা ভর্তি হরিণের মাংস ফেলে পালালো হরিণ শিকারি
সুন্দরবনে বন রক্ষীদের দেখে বস্তা ভর্তি হরিণের মাংস ও নৌকা ফেলে পালালো কয়েকজন হরিণ শিকারি। এসময় ৬ বস্তায় ১৩২ কেজি মাংস ও ১ নৌকা জব্দ করে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার ( ১১ জুন) ভোর রাতে পশ্চিম সুন্দরবনের শাকবাড়িয়া টহল ফাঁড়ির চালকি খাল এলাকায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তা ভর্তি মাংস ও নৌকা জব্দ করা হয়।তবে এ সময় কোনো চোরা শিকারিকে আটক করতে পারেনি বনরক্ষীরা। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়৷
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন,সুন্দরবন থেকে একদল হরিণ শিকারি বনের মায়াবী হরিণ জবাই করে তা নৌকা যোগে লোকালয় নিয়ে যাচ্ছে এমন খবর আসে বন বিভাগের কাছে। সাথে সাথেই কয়েকজন বন রক্ষীদের সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা। তখন হরিণ শিকারিদের রেখে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকাসহ ৬ টি বস্তায় রাখা ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে হরিণ শিকারের সাথে সংশ্লিষ্ট কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বন রক্ষীরা বলে জানায় স্টেশন কর্মকর্তা। এবিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত