পীরগঞ্জে সাটিয়া উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সাটিয়া উচ্চ বিদ্যালয়ের ৪র্থ কর্মচারী নিয়োগে প্রধান শিক্ষকের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি অভিযোগ উঠেছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম কে এলাকার মিন্টু আলম সহ ৫ জন অভিযোগ করলেও ৬ মাসে কোন তদন্ত হয়নি। ফলে অভিযোগ কারীদের মধ্যে ক্ষোভের শেষ নাই। জানা গেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক অফিস সহায়ক ১ জন ও পরিচ্ছন্ন কর্মীসহ মোট দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। নিয়োগের নীতিমালায় জাতীয় বহুল প্রচারিত পত্রিকা ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নীতিমালা থাকলেও তিনি ঠাকুরগাঁও জেলার স্থানীয় সরকারি ডিএফপি তালিকাভুক্ত পত্রিকা থাকলেও তিনি অন্য জেলার অপ্রচলিত সারকুলেশন বিহীন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে উক্ত বিজ্ঞপ্তি গোপন রেখেছেন।
তার পছন্দের প্রার্থীর কাছে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়ম বহিভুক্তভাবে গত ২৫/১২/২০২৩ ইং তারিখে বাংলাদেশ সহ সারা বিশ্বের ছুটি থাকলেও ওই দিন গোপনে প্রধান শিক্ষক ওমর ফারুক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ সরকারের প্রতিনিধি বণিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী (ডিজির প্রতিনিধি) ও প্রধান শিক্ষকের চাচাতো ভাই বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমান সহ অন্যান্য সদস্যরা মিলে নিয়োগ পরীক্ষা সমাপ্ত করে নিয়োগ দিয়েছেন।
প্রধান শিক্ষক এলাকার প্রচলিত পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার কারণে এলাকার যোগ্য প্রার্থীরা নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারেনি। অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারেনি। দুইজন মূল দুইজন মূল প্রার্থী বাকিরা প্রক্সি প্রার্থী হিসেবে দায় সারা ভাবে নিয়োগ পরীক্ষা দিয়ে নিয়োগ বৈধ করেছেন প্রধান শিক্ষক। এসব ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে এলাকার খাইরুল ইসলাম, এফাজ উদ্দীন, হাসান আলী, তহিদুল ইসলাম মিন্টু আলম অভিযোগ করলেও ৬ মাস ধরে উক্ত অভিযোগ কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ কারীরা মঙ্গলবারে এ প্রতিনিধির কাছে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক ওমর ফারুকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান বিধি মোতাবেক নিয়োগ দিয়েছি। বিষয়টি অভিযোগ কারী সহ এলাকার সুশীল সমাজ উধ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি