ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ৪:৫৪

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
“শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি চর্চায় গড়বো দেশ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে বি-আখড়া ক্লাস্টার ঠাকুরগাঁও সদরের আয়োজনে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভার:) সৈয়দ মো: মোকাদ্দেস ইবনে সালামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা: পারুল বেগম, নাজিরা আক্তার স্বপ্না, কাউন্সিলর মো: মানিক আলী, ফারজানা আক্তার পাখি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বি-আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় “শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়”  টাইব্রেকারে ১-০ গোলে “সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়”কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে “ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়” টাইব্রেকারে ১-০ গোলে “সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়”কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে বালক-বালিকা উভয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলা চলাকালীন পৌরসভার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও অংশগ্রহনকারী বালক-বালিকা খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় দর্শক সমাগম হয় প্রচুর। বিশেষ করে নারী দর্শকেরা সকলের নজর কাড়ে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার