ঈশ্বরগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদেশী মদসহ পরাগ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক মামলায় মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে বিদেশী মদ ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সুত্রের খবরের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে মোঃ খালেদ বিন পরাগ ওরফে পরাগ আলম (২৫)কে ১৮ বোতল বিদেশী মদসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী পরাগ আলম পৌরসভার ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের পুত্র। সে দীর্ঘদিন যাবত ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিদেশী মদ ক্রয় বিক্রয় করে আসছিল। উদ্ধার কৃত ১৮ বোতল বিদেশেী মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন