শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৭০ পরিবার
বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (১১জুন) বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় শরণখোলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে শরণখোলা উপজেলা পরিষদ মিলানয়তনে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এসময় ঘর ও জমি পেয়ে সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত