রায়গঞ্জে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা গরু হাটে নসিমন গাড়ী উল্টে মুজাহার আলী নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো দুজন । মঙ্গলবার সকালে (ঢাকা-বগুড়া) মহাসড়কের পাশে চান্দাইকোনা হাটে এ ঘটনা ঘটে। নিহত মুজাহার আলী (৫২) পাবনা জেলার চাটমোহর থানার ঝাকড়া গ্রামের আফাজ মেম্বরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সকাল ১১ টার দিকে গরু বোঝাই একটি নসিমন (ঢাকা-বগুড়া) মহাসড়ক থেকে চান্দাইকোনা হাটের রাস্তায় নামতে গিয়ে উল্টে নসিমনটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মুজাহার আলী নিহত হন।এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied