ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

টিএসআই জাকির হোসেনের বিচক্ষণতার সিএনজিতে ফেলে যাওয়া ল্যাপটপ ও মোবাইল ফিরে পেল যাত্রী


মোস্তাফিজুর রহমান  photo মোস্তাফিজুর রহমান
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১২:৩৪

রাজধানী রামপুরা পুলিশ বক্সের টিএস আই জাকির হোসেন অবিনব কায়দায় সিএনজিতে ফেলে যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। সব হতাশার অবসান ঘটিয়ে সিএনজি যাত্রীসহ দেশবাসীর  পুলিশেল ভাবমূর্তির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। টিএস আই জাকিরের দূরদর্শিতা ও বিচক্ষণতায় ফেলে যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধারে আবশ্যই প্রশংসার দাবি রাখে।
জানা গেছে ১০ মে রাত অনুমান ১০টার দিকে রামপুরা ট্রাফিক জোনের আওতাধীন রামপুরা ব্রিজে (সিয়েরা ট্যাঙ্গো-১৬) লোকেশনে ডিউটিকালীন সময়ে টিএসআই জাকির হোসেন এর কাছে একটি লোক (বিকাশ রায়) হন্তদন্ত হয়ে ছুটে এসে বলেন আপনি আধা ঘন্টা আগে যে সিএনজিতে আইনগত ব্যবস্থা  নিয়েছিলেন সেই সিএনজিতেই ভুলে আমার ল্যাপটপের ব্যাগ ও মোবাইল রেখে নেমে পড়েছি, এবং এই কথা বলেই লোকটি কান্নাকাটি শুরু করেছেন, কারণ উক্ত ল্যাপটপে তাঁর অফিসের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তৎপ্রেক্ষিতে টিএসআই জাকির কেইস স্লিপটি দেখে মোবাইল নম্বর সংগ্রহ করে উক্ত সিএনজি ড্রাইভারকে কল দেন, এবং বলেন তার গাড়িতে যে মামলা দেয়া হয়েছিল সেটাতে সামান্য ভুল আছে। ভুলটি সংশোধন করতে চাইলে দ্রুত রামপুরা ব্রিজে সিএনজিসহ আসতে হবে। কিছুক্ষণ পরেই চালক সিএনজি সহ রামপুরা ব্রিজে হাজির হওয়ার পর দেখা যায় উক্ত ব্যাগ সিএনজির পিছনে যাত্রীর রেখে দেওয়া স্থানেই রয়েছে। প্রায় দেড় লক্ষ টাকা মূল্য মানের ল্যাপটপ এবং মোবাইল ফেরত পেয়ে উক্ত সিএনজি যাত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।
সিএনজি যাত্রী পুলিশের প্রতি শ্রদ্ধা রেখে বলেন ,পুলিশের অসামান্য দায়িত্বশীলতাকে আমার সম্মানের যায়গা থেকে শ্রদ্ধার ভাষা নাই। আমি অত্যান্ত আনন্দিত। সত্যিই এই পুলিশ কর্মকর্তার বিচক্ষণতা ও দূরদর্শিতা দেখে সিএনজি যাত্রী এবং উৎসুক জনতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত