পীরগঞ্জে মুরগির বিষ্ঠার স্তুপ: দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। চলাচলের সড়কের আশ পাশে ও বসতঘরের কাছেই স্তুপ করে রাখা হয়েছে দুর্গন্ধযুক্ত মুরগির বিষ্ঠায়। এ থেকে পরিত্রাণ পেতে উপজেলা নিবার্হী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে গত সোমবার ১১ জুন লিখিত অভিযোগ দায়ের করেন ইউনুস আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খনগাঁও ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আন্ধারু মোহাম্মদের ছেলে টাঙ্গন বাজারের মিঠাপুকুরের পার্শ্বে আবাসিক এলাকায় প্রায় আড়াই হাজার বস্তা মুরগির বিষ্ঠা লিটার ব্যাবসার জন্য মজুদ করে। এতে ওই এলাকায় চরম দূর্গন্ধ সহ মশা মাছি এবং বিভিন্ন প্রকার পোকা মাকড়ের উৎপাত সৃষ্টি হয়ে এলাকার লোকজন বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। সেই সাথে বাসা- বাড়িতে মশা মাছি ও বিভিন্ন প্রকার পোকা - মাকড়ের উৎপাতে রান্নাবান্না খাওয়া দাওয়ার চরম অসুবিধার সম্মুখীন হতে হওয়া সহ বাড়িতে অবস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়েছে । মুরগির বিষ্ঠা লিটারের দূর্গন্ধের কারনে কোন লোক জন এবং আত্মীয় স্বজন ওই এলাকায় আসে না।
এ বিষয়ে তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান পনের থেকে বিশ দিনের মধ্যে বিক্রি করে দিব আমি ওই গুলো।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম মুঠোফোনে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার