ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ৪:২০

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ  সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বুধবার সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন ভবনের হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্মে অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও নাগরিক প্লাটফর্মের প্রধান উপদেষ্টা ডা. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়নের উপ পরিচালক আব্দুল মান্নান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক প্লাটফর্মের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম,  সিনিয়র সাংবাদিক, জোনাব আলী।  আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলী। 

বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম। আস্থা প্লাটফর্মের নাগরিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম তরু বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যেগ এর প্রশংসা করেন। তিনি  বলেন যুব উন্নয়ন, টিটিসি,মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরটিসি, জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে যাচ্ছেন। যুব উন্নয়ন এর উপপরিচালক আব্দুল মান্নান বলেন আস্থা প্রকল্প যুবদের নিয়ে যে সব কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে যুব উন্নয়নের পক্ষ হতে সর্বাক্ত সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা বলেন এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন উপজেলা হতে যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত