ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে মেয়র প্রার্থীর ৩ সমর্থককের উপর হামলা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ৪:২৪

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে প্রচারণা করায় প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকরা জগ প্রতীকের তিন সমর্থককে বেধরক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে এ ঘটনায় আহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

আহত আনোয়ার হোসেন জানান, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভার নির্বাচনে তিনি ও তার দুই চাচাতো ভাই নাঈম ও রতন জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। এর জের ধরে প্রতিদ্বন্দী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তাদের বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মেয়র প্রার্থী রফিকের প্রচারণা শেষ করে তারা ৩ জন বাড়ি ফিরছিল। এসময় তারা শফিকুর মেম্বারের পুকুর পাড়ের সামনে পৌছাঁলে প্রতিদ্বন্দী প্রার্থী বাদশার সমর্থক দেওয়ান নবীউর, মোঃ আওলাদ, মোঃ আল-আমিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ শাহজালাল, মোঃ মোকারম, দেওয়ান রিপন, মোঃ দেওয়ান তারেক, দেওয়ান ইকবাল, দেওয়ান মুকবুলসহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তারা তিনজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শুনেছি। তবে মারামারির ঘটনা ঘটেছে বিষয়টি জানা নেই।  
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার