কলাপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
কলাপাড়ায় পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীর উপর ডালবুগঞ্জ-মহিপুরের জনগণের যাতায়াতের সুবিধার্থে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকলের অংশগ্রহণে একটি সমাবেশ করে।
সমাবেশে স্থানীয় বাসিন্দা মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও আবিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, প্রবীণ হোমিও চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন গাজী প্রমুখ।
সমাবেশ শেষে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ-শিশুর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনে সবাই বড়ইতলা নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে একটি সেতু নির্মাণের দাবি জানান।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied