ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তেতুলিয়া হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ৪:২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ মামলার নামে হয়রানি ও গাড়ি আটক করে থানায় নেয়ার প্রতিবাদে, মহাসড়ক অবরোধ করেছে মাইক্রোবাস চালকরা।মঙ্গলবার (১১ জুন) বিকাল ৬ টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর বাজারে এ অবরোধ পালন করে।এতে দুই পাশের সড়কে আটকা পড়ে শতশত গাড়ি ও পথচারী। সন্ধ্যা ৭ টায় শ্রমিক ইউনিয়নের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

মাইক্রোবাস চালকরা জানায়,তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে আসা যাওয়াতে যত সমস্যা।অন্য জায়গায় গেলে কোন সমস্যা নাই।কাগজ নাই পুলিশ মামলা দিবে ঠিক আছে কিন্তু গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।এতে আমরাসহ রোগি বা দুরের যাত্রীরাও হয়রানির স্বীকার হয়।টাকা কাছে না থাকলে মামলা ভাঙ্গানোর সময়টাতো দিতে হবে।
জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল আলম জানান,পুলিশ গাড়ি আটকাবে, মামলা দিবে এটা স্বাভাবিক। তারপরও মানবিকতা দেখায় পুলিশ।তবে যে গাড়িটা আটকানো হয়েছে সেটা আক্রোস মুলক মনে হচ্ছে।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকের হোসেন মোল্লা জানান, সরকারি নির্দেশনা আছে ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।
এজন্য যানজটমুক্ত ও নিরাপদ সড়ক রাখতে ফিটনেসহীন গাড়ির বিষয়ে অভিযান পরিচালনা হচ্ছে।এজন্য একটি গাড়িকে মামলায় দেওয়ায় সড়ক অবরোধ করছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে