মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরিব-দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে, হরিরামপুর উপজেলার গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ভূইয়া, দিলীপ রায়, আইন সম্পাদক এড. জুলফিকার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন