ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য হলেন সাংবাদিক সাজ্জাদ চিশতী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৬-২০২৪ রাত ১০:৫৫

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত কাগজের মাধ্যমে, টানা ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য   হিসাবে মনোনীত হলেন সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সাংবাদিক জগতের পরিচিত মুখ  সাজ্জাদ হোসেন চিশতী।
ছাত্র জীবন থেকে (৭ম শ্রেণীর ছাত্র) থাকাকালিন বাবার আদর্শে অনুপ্রাণীত হয়ে  সাজ্জাদ হোসেন চিশতি ছাত্র রাজনীতি শুরু করেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেন।তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন,ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উপ কমিটির সদস্য ও।দীর্ঘ ২০ বছর রাজধানীর রামপুরায় থেকে তিনি নানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।সাজ্জাদ হোসেন চিশতি রাজনীতিতে যেমন সক্রিয় ছিলেন সাংবাদিকতায়ও বাংলাদেশের মধ্যে তিনি একটি পরিচিত মুখ। সাংবাদিকতা পেশায় থেকেও তিনি আওয়ামীপন্থী সাংবাদিক রাজনীতি করেন। বর্তমানে তিনি সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সহ নানা সাংবাদিক সংগঠনের সাথে জড়িত। সহ সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
কর্মজীবনে সাজ্জাদ হোসেন চিশতি বর্তমানে রাইজিং বিডি ডট কম এ গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন।তার দীর্ঘ ২৪ বছরে গণমাধ্যমে কর্মজীবনে তিনি কাজ করেছেন দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি অবজারভার, দৈনিক আজকালের খবর, দৈনিক যুগান্তর, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, আমাদের সময় ডট কম, দৈনিক মানবকন্ঠ, দৈনিক যায়যায়দিন সহ দেশের বিভিন্ন স্বনামধন্য মিডিয়ায়।

এমএসএম / এমএসএম

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি