সুন্দরগঞ্জে আওয়ামী লীগের ভয়াল ২১ আগস্ট পালন
স্বাধীনতাবিরোধী চক্রের হাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টু, হাফিজা বেগম কাকলী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলসহ উপজেলা আ’লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied