মানিকগঞ্জে দুই ডাকাত গ্রেফতার: মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থাকা ৯৫ ভরি স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশের অভিযানে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ জুন) মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে প্রথমে ডাকাত সদস্য সিদ্দিক শেখকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরেক ডাকাত শাহ আলম মিয়াকে রাজবাড়ীর শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের দেয়া তথ্যানুযায়ী ডাকাতদলের সদস্য শাহ আলম মিয়ার বসতবাড়ির গোয়ালঘরে মাটি খুঁড়ে ৪৮ স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার রঘুনাথপুর এলাকার আহম্মেদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) ও রাজবাড়ী জেলার সদর থানার শ্রীপুর এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪৮)।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম,পিপিএম-বার।
প্রেস ব্রিফিংয়ে গোলাম আজাদ খান বলেন, স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ মামলার তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে বুধবার সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে গ্রেফতার করা হয়। পরে সিদ্দিক শেখের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের অপর সদস্য শাহ আলম মিয়াকে বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর শাহ আলম মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বসতবাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, গত ১ জুন (শনিবার) সকাল ৭টার দিকে জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে ঢাকার দোহারের এক স্বর্ণ ব্যবসায়ি ও তার সাথে থাকা আরো ৩ সঙ্গীকে ৯৫ ভরি স্বর্ণসহ জোরপূর্বক র্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসে তোলে নেয় ডাকাত দলের সদস্যরা। পরে উপজেলার গোলাইডাঙ্গা এলাকা থেকে ডাকাত দলের গাড়ির গতিরোধ করে এক র্যাব সদস্যসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড