ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

১ টাকায় বৃক্ষরোপণের প্রতিষ্ঠা বার্ষিকীতে আ জ ম নাছির উদ্দীন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ৩:৫৭

পরিবেশ নিয়ে কাজ করতে গেলে প্রথমে নিজেকে পরিবেশবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

পরিবেশবাদী সংগঠন ১টাকায় বক্ষরোপণ আয়োজিত '৫ম বর্ষপূর্তি, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও প্লাস্টিক ফ্রি বাংলাদেশ ক্যাম্পেইন উদ্বোধনী' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার (১১জুন) চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকার ডা মজহারুল হক হাই স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, পরিবেশ নিয়ে কাজ করতে হলে পরিবেশে আমাদের ভূমিকা কি, আগামীতে আমি পরিবেশকে কোথায় দেখতে চাই এসব ভাবতে হবে। নিজেকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে কাগজে কলমে ষড়ঋতু হলেও আমরা অনুভব করি এখন তিনটি মাত্র ঋতু। লক্ষ করলে দেখবেন আগে বৃষ্টি পড়লে যেমন শীতলতা কাজ করতো এখন কিন্তু তা করে না। এর কারণ জলবায়ুর পরিবর্তন। 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। জন সাধারণ সচেতন হলেই কেবল প্লাস্টিক ব্যবহার হ্রাস করা সম্ভব। প্লাস্টিক ফ্রি বাংলাদেশ ক্যাম্পেইন নামে এক টাকায় বৃক্ষরোপণ যে উদ্যোগ হাতে নিয়েছে আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাই।

সভাপতির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, নাগরিক সমাজের জ্ঞানের অভাব ও অবহেলার কারণে আমরা যত্রতত্র প্লাস্টিক ফেলছি। যা খাল, বিল,ড্রেনে গিয়ে পড়ছে। যার ফলে চট্টগ্রাম নগরীতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর জন্য আমাদের প্লাস্টিকের ব্যবহার কমানোতে সচেতনতা সৃষ্টি করতে হবে। 

আয়োজনের বিষয়ে সংগঠনের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, পরিবেশ রক্ষায় যেমন গাছ লাগানো দরকার তেমনি প্লাস্টিক ব্যবহারও কমানো দরকার। তাই আমরা আমাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্কুল কলেজে প্লাস্টিক বিষয়ক ক্যাম্পেইন পরিচালনার উদ্যোগ হাতে নিয়েছি। 

সকালে র‍্যালির মধ্যে দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাসিম ফারহানা শিরিন অংশ নেন। পুরো এলাকায় লিফলেট বিতরণ ও র‍্যালি শেষে প্লাস্টিক ফ্রি বাংলাদেশ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সেসময় স্কুলের দু শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

বেলা ১১টায় আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা শেষে প্লাস্টিক বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। পরে আয়োজনের প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন কেক কেটে ১টাকায় বৃক্ষরোপণের ৫ বর্ষপূর্তি উদযাপন করেন। শিক্ষার্থীদের পরিবেশবন্ধব গাছ প্রদানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হয়।

১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিম ফারহানা শিরিন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, ওয়াল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রামের এপি জন রোজারিও, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য সাবরিনা চৌধুরী, চট্টগ্রাম জেলা যুব ফোরামের সদস্য ওমর সানি শুভ সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল