ওয়ার্ল্ডফিশ/ইকোফিশ-২ এর উদ্যোগে জেলেদের মধ্যে ৬৫ দিনের অবরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন
বঙ্গোপসাগরে মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের অবরোধকে সফল ও সরকারের সুনীল অর্থনীতি নিশ্চিত ও আইইউইউ ফিশিং দমনে ওয়ার্ল্ডফিশ/ইকোফিশ-২ এর আয়োজনে সচেতনতা সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুরে কুয়াকাটার মম্বিপাড়ায় কারিতাস অফিসে শতাধিক জেলেদের উপস্থিতিতে কুয়াকাটা মৎস্য সংরক্ষণ দলের সভাপতি মো: নুর হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, কলাপাড়া। এসময় স্বাগতম বক্তব্য রাখেন মো: বখতিয়ার রহমান, গবেষণা সহকারী, ওয়ার্ল্ডফিশ/ ইকোফিশ।
এসময় জেলেরা অভিযোগ করে বলেন, আমরা অনেকেই অবরোধে মাছ শিকারে যাচ্ছি না। খেয়ে না খেয়ে দিন পার করি। কিন্তু অনেক প্রভাবশালী মহল বিভিন্নভাবে প্রশাসনকে ম্যানেজ করে মাছ শিকার করছে। অবরোধে আমাদের মত অসহায় গরীব জেলেরা ঘরে থাকলেও শতশত ট্রলার বর্তমানে মাছ শিকারে আছে।
জেলেরা আরো বলেন, অবরোধের সময় যদি প্রশাসনের কঠোর নজরদারি থাকে তাহলেই কোন জেলে মাছ শিকারে সাগরে যাতে পারবে না।
প্রধান অতিথির বক্তব্যে সহকারি মৎস্য অফিসার
আশিকুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করার প্রচেষ্টাসমূহ অবৈধ, অপ্রতিবেদিত এবং অনিয়ন্ত্রিত বা ইললিগ্যাল, আনরিপোর্টেড এন্ড আনরেগুলেটেড (আইইউইউ) মাছ ধরার কার্যকলাপের দ্বারা হুমকির সম্মুখিন হচ্ছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ভাষ্যমতে আইইউইউ ফিসিং এর কারণে প্রতি বছর ১১-২৬ মিলিয়ন টন মাছের অবৈধ আহরণ হয় যার অর্থনৈতিক মূল আনুমানিক ১০-২৩ বিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরো বলেন, এই আইইউইউ ফিশিং দমনে জেলে সহ সকল স্তরের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি একটি যুগোপযোগী উদ্যোগ। সামুদ্রিক মাছ আহরণের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা এবং আইইউইউ ফিশিং দমনে সফলতা দেশের সুনীল অর্থনীতিতে সর্বোত্তম অবদান নিশ্চিত করতে পারে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০