ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের বরণ শেষে প্রথম সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৫:৩৭

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশুকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা প্রশাসন। বরন অনুষ্ঠান শেষে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাঁকজমক পূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। ওই বরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আ.স.ম ফিরোজ এমপির সহধর্মিনী দেলোয়রা সুলতানা ফিরোজ, সাবেক জেলা ও দায়রা জজ আবু হানিফ, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, অফিসার ইনর্চাজ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া ও বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী মহিলালীগ সভাপতি মরিয়ম বেগম নিশু নির্বাচিত হয়েছিলেন। গত বুধবার (১২ জুন) বিভাগীয় কমিশনার তাদের শপথ বাক্য পাঠ করান। আজ (বৃহস্পতিবার) তারা স্ব স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন। এ দিন নতুন পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা