রাতভর টানা বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজীপুরের অনেক এলাকা। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সোমবার রাতভর টানা বৃষ্টির কারণে মঙ্গলবার মহানগরীর ভোগড়া বাইপাস, নলজানি, চান্দনা চৌরাস্তা, বাসন, খাইলকুর, কলমেশ্বর, গাছা, কুনিয়া, টঙ্গীর হোসেন মার্কেট, কলেজ গেট ও স্টেশন রোড এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে দুর্গন্ধযুক্ত নর্দমার ময়লা পানি ও কারখানার বর্জ্যমিশ্রিত পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে।
মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, ভোগড়া বাইপাস, টঙ্গী স্টেশন রোড এলাকাসহ আশপাশে হাঁটুর উপর পর্যন্ত পানি। এতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে অফিসগামী হাজারো মানুষ। রাস্তায় পানি থাকায় যারা গাড়ি নিয়ে কর্মস্থলে বের হয়েছেন, তারা পড়েছেন বিপাকে। বিকল হচ্ছে গাড়ি, তৈরি হচ্ছে যানযট।
এদিকে, মহাসড়ক সংস্কারে বিআরটি প্রজেক্টের কাজ চলায় বড় বড় গর্ত, খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ওই মহাসড়কে সাবধানে ও ধীরগতিতে গাড়ি চলায় সকাল থেকে শুরু হয়েছে দীর্ঘ যানজট।
গাজীপুর সিটি কপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাসিন্দা ইমন সাহা জানান, বৃষ্টির কারণে পানি আটকে থাকায় অফিসের সময় হয়ে গেছে। যানজট থাকার কারণে সময়মতো পৌঁছাতে পারিনি।
চৌরাস্তা এলাকার রিফাত জানান, জলাবদ্ধতার কারণে শার্ট-প্যান্ট ভিজে যাচ্ছে। রাস্তার কয়েক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, রিকসা উল্টে গেছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, অতিবৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছে। তবে আশা করছি দ্রুত এসব পানি সরে যাবে। সিটি কর্পোরেশন এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, আরো কাজ চলছে।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied