ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাড্ডায় ডিএমপির নির্দেশনা বাস্তবায়নে নেতৃত্বে ওসি ইয়াছিন গাজী


মোস্তাফিজুর রহমান  photo মোস্তাফিজুর রহমান
প্রকাশিত: ১৪-৬-২০২৪ বিকাল ৬:৫৭

সেবা ও সদচার, ডিএমস্থির অঙ্গীকার এই শ্লোগানকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা ডিএমপি কমিশনারের নির্দেশ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাড্ডা থানার মেধাবী অফিসার ইনচার্জ ইয়াছিন গাজী এর নেতৃত্বে বাড্ডা থানার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ কমিশনার'এর নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছেন- মেধাবী এই অফিসার ইনচার্জ ইয়াছিন গাজী’র বিচক্ষনতার সাথে তাঁর ফোর্সদের নেতৃত্ব দিয়ে চলেছেন। এলাকাবাসীও অফিসার ইনচার্জ ইয়াছিন গাজী’র  নেতৃত্বের প্রতি প্রশংসা করছেন। ঢাকা ডিএমপি কমিশনারের নির্দেশনা সমূহের মধ্যে- গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন, পানির লাইন সব ধরনের লাইট, ফ্যানের সুইচ বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে বের হতে হওয়া। বাসা বাড়িতে অগ্নিদুর্ঘটনা রোধে ছুটি শেষে বাড়ি থেকে ফিরে এসে দরজা জানালা খুলে ঘরে জমে থাকা গ্যাস বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গ্যাসের চুলা জ্বালানো কিংবা বৈদ্যুতিক সুইচ অন করা থেকে বিরত থাকা। চোরেরা রাতের বেলায় বাসার পিছনের অংশে গ্রীল কেটে অথবা জানালা ভেঙে চুরি করে। তাই বাড়ির সামনে ও পিছনে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো-সহ সিসি ক্যামেরা স্থাপন করা এবং সিসি ক্যামেরা ফুটেজ রেকর্ড হচ্ছে কিনা নিশ্চিত করা। দীর্ঘ সময়ের জন্য ঈদের ছুটিতে কোথাও গেলে বাসার মূল্যবান জিনিসপত্র (যেমন নগদ টাকা, স্বর্ণালংকার ইত্যাদি) নিকটতম আত্মীয় অথবা নিরাপদ হেফাজতে রাখা। মোটরসাইকেল চুরি রোধে এলার্ম ও জিপিএস ট্র্যাকার লাগানো এবং চাকাতে উন্নত মানের ডিস্ক লক ব্যবহার করা। বাসাবাড়ির নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় গার্ডের ব্যবস্থা করা, গার্ড দারোয়ান কর্তৃক পরিচয় নিশ্চিত ছাড়া কোন ব্যক্তিকে বাসা-বাড়িতে ঢুকতে না দেয়া। রাতের বেলা চোরেরা অন্ধকারে বাসা সনাক্ত করে চুরির জন্য টার্গেট করে এ বিষয়ে সতর্ক থাকা। রাতে কিংবা দিনে মাস্ক কিংবা ক্যাপ, অথবা এক সঙ্গে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করা। প্রয়োজনে ৯৯৯ নাইনে ফোন দেয়া। ব্যাংক হতে বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেয়া। অপরিচিত কেউ কোন কার্ড কিংবা কাগজ দেখিয়ে কোন ঠিকানা বা তথ্য জানতে চাইলে কিংবা রুমাল বা অন্য কিছু মুখের কাছে আনার চেষ্টা করলে সাথে সাথে মুখ সরিয়ে নিতে নেয়া এবং প্রয়োজনে আশেপাশের লোকজনের সাহায্য নেয়া। ডিএমপি ঢাকার বাড্ডা থানার জনপ্রিয় অফিসার ইনচার্জ ইয়াছিন গাজী নেতৃত্বে বাড্ডায় থানা এলাকার সকল বাড়িওয়ালা ভাড়াটিয়া, আর্থিক প্রতিষ্ঠান-সহ বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেট, দোকানপাট ইত্যাদিতে উপরোক্ত পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ বার্তা প্রেরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

 

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত