চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় মাছচাষী হেলালউদ্দীন মারাত্মক আহত
যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় মাছচাষী হেলালউদ্দীন (৪৮) মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা বাটিকামারি গ্রামে। হামলায় তার দু’টি পা পেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের স্বজনরা জানান, শুক্রবার হেলালউদ্দীন বাটিকামারি গ্রামের বাড়ী থেকে মটরসাইকেল যোগে কাজের উদ্দেশ্যে চৌগাছা বাজারের দিকে রওনা হন। কিন্তু গ্রামের রাস্তায় আগে থেকেই সন্ত্রাসীরা উপস্থিত ছিল। এক পর্যায় আন্দারকোটা গ্রামের মিজানের নেতৃত্বে বাটিকামারি গ্রামের জয়নাল, সাদ্দাম, সিরাজুল, সোহেল, শাহীন, মহাসীন, জমিস, আসাদুলসহ ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দা, কুড়াল ও লাঠি নিয়ে আকস্মিক হেলালউদ্দীনের উপর হামলা করে।
সন্ত্রাসীরা এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া ব্যবহারিত হোন্ডা মটরসাইকেলটি ভাংচুর করে। হামলায় হেলালউদ্দীন সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকে। সন্ত্রাসীরা চলে যাবার পর স্থানীরা ঘটনাস্থলে এসে দ্রæত তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রæত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা সংঘঠিত হয়েছে।
ঘটনা জানার পরপরই থানাপুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সাথে ভাংচুর মটরসাইকেলটি জব্দ করেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
Link Copied