সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ডে ঈদুল আজহা উপলক্ষে ২৫০ পরিবারে ভিজিএফ এর চাউল বিতরন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি হারে ২৫০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। শনিবার ১৫ জুন সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপ পৌরসভাস্থ তুলাতলী বাজারে মহিলা কাউন্সিলর পারভীন আক্তারের অস্থায়ী কার্যালয়ে উক্ত চাউল বিতরন করা হয়।
অনুষ্ঠানে সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম নিজে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে সেই ভিজিএফ চাল তুলে দেন। এ সময় মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, ২ নং ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ কাসেম সহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন ২০২৩-২৪ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ইদুল আজহা উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এই ভিজিএফ চাল বরাদ্ধ দেয়া হয়েছে।চাউল গুলো যাছাই বাছাই করে প্রকৃত দরিদ্র পরিবার গুলোকে প্রদান করা হচ্ছে। এখানে সম্পূর্ন স্বচ্ছ ও জবাবদিহীতা নিশ্চিত করা হচ্ছে। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা সহ আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি অগ্রীম ঈদুল আযহার শুভেচ্ছা রইলো।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ