ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান
লালমনিরহাট-ঢাকা রুটে চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে আবারো মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচিতে সমর্থন জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ্ নাহিদ নিগার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেল, ইউপি সদস্য রানু মিয়া, মোহনা পাঠাগারের সভাপতি রাশেদুজ্জামান রাসেল ও গণমাধ্যমকর্মীরা।
এতে সুন্দরগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি জোর দাবি জানান। অন্যথায় লাগাতার আন্দোলন ও গণজমায়েত করার ঘোষণা দেন বক্তারা।
এরআগে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর প্রথম দিন থেকেই যাত্রা বিরতির দাবিতে গত ১২মার্চ রাতে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে গণ অবস্থান ও মানববন্ধন করেছিল এলাকাবাসী। সেসময় স্থানীয় সংসদ সদস্য ও রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে গণ অবস্থান কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়। কিন্ত দীর্ঘ ৩মাস অতিবাহিত হলেও ট্রেনটি স্টেশনে যাত্রা বিরতি না পাওয়ায় আবারো এলাকাবাসী এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির ডাক দেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত