ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ বাংলা আবাসিক হোটেল চলছে রমরমা মাদক ও দেহব্যবসা


আয়েশা আক্তার  photo আয়েশা আক্তার
প্রকাশিত: ১৬-৬-২০২৪ রাত ১২:১৭

রাজধানীর পোস্তগোলা এলাকায় রাতভর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে "হোটেল দক্ষিণ বাংলা" দেহ বাণিজ্য রমরমা ব্যবসা।ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও। গোটা কয়েক পতিতা ব্যবসায়ীরা মিলে চালিয়ে যাচ্ছেন পতিতা বাণিজ্য।এদিকে নষ্ট হচ্ছে তরুণ যুব সমাজ অল্প বয়সের তরুণীদের কে দিয়ে হোটেল কর্তৃপক্ষ চালাচ্ছে দেহব্যবসা। বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে আনা হয়। ঢাকার বেশকয়েকটি হোটেলে এই অসামাজিক কার্যকলাপ চলছে।

অভিযোগ রয়েছে-প্রভাবশালী মহল ও কতিপয় অসাধু পুলিশকে ‘ম্যানেজ’ করে আবাসিক হোটেলগুলোতে চলে এসব কর্মকাণ্ড । মাঝে-মধ্যে এসব হোটেলে অভিযান চালানো হলেও থামে না অপরাধমূলক কার্যকলাপ।স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দিন ধরে দক্ষিণ বাংলা হোটেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরীদের এনে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অপরাধী চক্র । প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হোটেল ম্যানেজার ও মালিকরা এসব অনৈতিক কাজ চালিয়ে আসছে। মাঝে মাঝে অভিযান হলেও ম্যানেজার এবং মালিক কখনই আটক হয় না। ফলে বন্ধ হয় না অসামাজিক কার্যকলাপ।

দক্ষিণ বাংলা হোটেলে চলছে হরদমে মাদক ও দেহ ব্যবসা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদেরকে তোয়াক্কা না করে হোটেল মালিকরা চালাচ্ছেন দেহ ব্যবসা।তাতে নষ্ট হয়ে যাচ্ছে তরুন যুব সমাজ বেড়ে যাচ্ছে চুরি, ছিনতাই, দেহ  নেশার কারনে প্রতিটি ওয়ার্ডে এলাকায় চুরি ছিনতাই হার বেড়েছে বলে জানা জায়। এভাবে চললে স্কুল-কলেজের ছোট ছোট ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেন হাজারো জনগণ।

রাজধানী পোস্তগোলা মোড়ে অবস্থিত "হোটেল দক্ষিণ বাংলা"। আবাসিক হোটেলের নামে পরিচিত থাকলেও দীর্ঘদিন ধরে তার আড়ালে চলে আসছে অনৈতিক কাজ। হোটেল দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে চলছে রমরমা দেহব্যবসা,প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা এই দেহ ব্যবসা তাছাড়া মোটা অংকের টাকা দিলেই প্রয়োজন হয়না বৈধ কাগজপত্রের যেকোনো নারীকে নিয়ে ওঠা যাবেই এই আবাসিক হোটেলে। বিশেষ করে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এখানে বেশি দেখা যায়। খোঁজ খবর নিয়ে জানাযায়, এ সকল নারীরা সবাই ভ্রাম্যমাণ পতিতা।এই নারী সাপ্লাইয়ার কাজে মূল দায়িত্বে আছেন হোটেলের মালিক মোঃ হানিফ ওরফে সবুজ এবং হোটেলের ম্যানেজার বিপ্লব।

এই বিষয়ে অনুসন্ধানে উঠে আসে চানচল্ল্য কর তথ্য  রাস্তায় কুঁড়িয়ে পাওয়া একটি আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড আসে অনুসন্ধানী টিমের হাতে। ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বারে কল করে জানা যায় আজাদ নামের এক ব্যাক্তি এই ভিজিটিং কার্ডের মালিক। পরিচয় গোপন করে তার সাথে কথা বলে জানা যায়, অল্প এবং মধ্যে বয়সী যেকোনো নারী কে নিয়ে রাতে এবং দিনে তাদের হোটেল দক্ষিণ বাংলায় থাকা যাবে। এক রাত হোটেলে রাত্রি যাপন করলে রুম ভাড়া ৫০০-৭০০ টাকা এবং তারা নারী ম্যানেজ করে দিলে তাদের নারী প্রতি দিতে হবে ২০০০-৩০০০ টাকা করে। প্রতিবেদক পরিচয় গোপন করে এই আজাদের সাথে কথা বলে আরো জানা যায়, তাদের দেওয়া নারীর সাথে হোটেলে রাত্রি যাপন করলে পুলিশ এর কোনো ঝামেলা হবে না। 
অনুসন্ধানী তথ্য বলছে আজাদ নামের এই ব্যক্তি মূলত নারী সাপ্লাইয়ার হিসেবে হোটেলে কাজ করেন। এবং তার পুরো নাম হলো সোহেল খান ওরফে আজাদ। বাবা মার দেওয়া নাম কে পরিবর্তন করে হোটেলে নারী সাপ্লাই ব্যবসায় নিজে কে আজাদ নামে পরিচিত করেছেন।

তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব.....

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল