মহাদেবপুরে ভয়ভীতি দেখিয়ে ইস্তেফাপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ
নওগাঁর মহাদেবপুরে এক এমএলএসএস (নৈশ্য প্রহরী) এর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে চাকরি থেকে ইস্তেফাপত্রে (অব্যাহতি) স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে বেলকুড়ি স্কুল এ্যান্ড কলেজের সভপতি হাফিজুল হক বকুল, প্রধান শিক্ষক শামসুল আলম ও গভর্নিং বডির সদস্য এনামুল হকের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার হাতুড় ইউনিয়নের বেলকুড়ি গ্রামের বাসিন্দা সাইদুর রহমান বাদি হয়ে সম্প্রতি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর ৪৬৯। ভুক্তভোগীর অভিযোগ- ১০ বছর থেকে তিনি বেলকুড়ি স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখায় এমএলএসএস পদে কর্মরত। ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিদ্যালয়ের গভর্নিং বডির সভার সিদ্ধান্তে তাকে কলেজ শাখার এমএলএসএস পদ থেকে বিদ্যালয়ের এমএলএসএস পদে সমন্বয় করা হয়। গত ১৭ মে মহাদেবপুর উপজেলা সদরের মধ্য বাজার এলাকায় বিদ্যালয়টির সভাপতির বাড়িতে তাকে ডেকে নিয়ে ভয়ভীতি দেভিয়ে কৌশলে ইস্তেফাপত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। এরপর গত ৪ জুন সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ওই পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের পছন্দের প্রার্থীকে উক্ত পদে নিয়োগ দেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নি কোনো ইস্তেফাপত্রে স্বাক্ষর নেননি।এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাইদুর রহমান। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তার। অভিযোগের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি বেলকুড়ি স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শামসুল আলম। মুঠোফোনে জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি হাফিজুল হক বকুল জানান,
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত