ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওয়াপাড়ার ব্যবসায়ীকে দুর্নীতির দায়ে অর্থদন্ড ও ৮বছরের কারাদণ্ডের আদেশ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-৬-২০২৪ দুপুর ১১:০
যশোরের অভয়নগরে একটি দুর্নীতির মামলায় নওয়াপাড়ার মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামকে আট বছর কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হকের রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ মাসুম উল ইসলাম খুলনা সদরের মির্জাপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে ও অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়াও এ মামলার অপর আসমি ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় আগেই তাকে খালাস দেয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইউসিবিএল ব্যাংক বাজার শাখায় ২০০২ সালের ২ মে থেকে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মনিরুজ্জামান। ওই সময় মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামের নামে এ ব্যাংকে একটি হিসাব খোলেন। পরবর্তীতে ব্যবস্থাপক মনিরুজ্জামান নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যাংক কতৃপক্ষের দেয়া সীমা লংঘন করে এক কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা অতিরিক্ত ঋণ প্রদান করেন মাসুমকে। অতিরিক্তি ঋণ মঞ্জুরের ফলে ব্যাংকের এক কোটি ২০ লাখ ৮২ হাজার ১৬১ টাকা ক্ষতি করেছেন। বিষয়টি ব্যাংক কতৃপক্ষের নজরে আসায় ইউসিবিএল ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাদী হয়ে ২০০৯ সালের মে মাসে দুর্নীতি দমন আইনে মনিরুজ্জামানকে আসামি করে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, শাখা ব্যবস্থাপক শেখ মনিরুজ্জামামের ফুফাতো বোনের ছেলে সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলাম। তারা অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক কর্তপক্ষের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা ঋণ প্রদান করে ব্যাংকের আর্থিক ক্ষতি করে। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য ও ব্যাংকের কাগজপত্র পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত থাকায় ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান ও তার ভাগ্নে মাসুমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক ওয়াজেদ আলী গাজী।
২০২২ সালের ১৬ আগস্ট স্পেশাল জজ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় অব্যহতি ও মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর দিন ধার্য করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ধারয় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ডও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ও ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছর সশ্রম কারাদনড ১০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও চার মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত মাসুম উল ইসলাম বর্তমানে পলাতক রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ