মধুপুরে প্রাইভেট কার মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২ আহত ৮ জন
টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও অপর ৮জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে।
নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান গাজীরপুর জেলার শ্রীরামপুর থানার জয়নাবাজার এলাকার আজাহার ভাতের হোটেলের কর্মচারী কামরুল ইসলাম। অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেল নেওয়ার পথে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও মধুপুর থানা সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে মধুপুর থেকে টাঙ্গাইলগামী চিকিৎসক বহনকারী একটি প্রাইভেটকার ও টাঙ্গাইল থেকে মধুপুরগামী একটি মাহিন্দ্রা ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রার যাত্রিরা রাস্তায় বিভিন্ন স্থানে ছিটকে পড়ে থাকে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মধুপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী ও মধুপুর থানা পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালান।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, নেত্রকোনার পাকরি এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে আঃ হাশেম (৫৫), শরহাট্রা ফকিরবাজারের মৃত সুমন খানের ছেলে আঃ কদ্দুস, ময়মনসিংহ ফুলবাড়িয়ার আহাম্মদ আলীর ছেলে সাইফুল (৩৫), উপজেলার গাংগাইর লুচিয়া গ্রামের মৃত আরফান আলী'র ছেলে জালাল (৩০), টাঙ্গাইল আদাবর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আদনান (৫০), গাজীপুরের শ্রীপুর জয়নাতলী গ্রামের শহর আলীর ছেলে রুবেল (৪০), শ্রীপুরের রহিজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল (৪০), গাজীপুর জয়না বাজার এলাকার মইন উদ্দিনের ছেলে সেলিম।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘনাস্থলে একজন এবং ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অপর একজন নিহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied