ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অবশেষে গ্রেফতার হলেন ঠাকুরগাঁওয়ের জাহাঙ্গীর আলম


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:৫

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন সদর উপজেলার সালন্দর সিংপাড়া (বিলপাড়া) গ্রামের মো: আব্দুল আলীর ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
এ সংক্রান্ত মামলার বিবরনে জানা যায়, মামলার বাদিনী সদর উপজেলার সালন্দর কচুবাড়ি মাটিগাড়া গ্রামের মো: আব্দুর রহমানের কন্যা মোছা: রুমা খাতুন সম্পর্কে আসামী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায়  জাহাঙ্গীর আলম কয়েক বছর থেকে স্ত্রীর সাথে বনিবনাজনিত সমস্যা ও সংসারে অশান্তি সৃস্টি করেন। পরক্ষনেই তিনি স্ত্রী ও কন্যা সন্তানের ভরন পোষন সহ যাবতীয় খরচ বন্ধ করে দিয়ে তালাক প্রদান করেন। রুমা খাতুন কন্যা সন্তানসহ দিনযাপন করতে মারাত্মক সমস্যায় পরলে ২০২১ সালের ২৪ মার্চ ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে ৩০২/১৫ নং মামলা দিয়ে দেন মোহর ও ভোরণ-পোষনের জন্য ডিক্রী প্রর্থনা করেন।

বিজ্ঞ আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করলে তিনি নিজেকে আড়াল করতে পাসপোর্ট ও ইরাক দেশের ভিসা নিয়ে সেখানে চলে যান। সেখানে শ্রমিক হিসাবে ৫ বছর কাজ করাকালীন সময়ে নিজের নামে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারীর বিষয়টি জানতে পেরে পুনরায় ইরাক দেশ থেকে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে অনেকদিন লুকিয়ে থাকার পর অবশেষে বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গিয়ে গ্রেফতার হলেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়