খানসামায় রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ পিটিয়ে মারল এলাকাবাসী
দিনাজপুরের খানসামায় রাসেলস ভাইপার ভেবে ভিন্ন প্রজাতির সাপ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপার (জিয়া সেতু পশ্চিমপাড়) এলাকার মসজিদের কাছে সাইবোল্ডের পাইন্যা সাপ নামক সাপটিকে পাশে দেখতে পেয়ে রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। তখন তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
খোঁজ নিয়ে জানা যায়, সাপটি রাসেলস ভাইপার ছিল না। সাপটির নাম সাইবোল্ডের পাইন্যা সাপ, সাইবোল্ডের কর্দমাক্ত সাপ ও সাইবোল্ডের মসৃণ জলজ সাপ। যা স্থানীয়ভাবে ঢোরা সাপ নামে পরিচিত।
আব্দুল্লাহ আল আমিন নামে এক যুবক বলেন, মেরে ফেলা সাপটি মৃদু বিষধর। এই সাপের বিষ মানুষের জন্য ক্ষতিকর নয়। এভাবে আতঙ্কিত হয়ে নিরীহ সাপকে মেরে ফেললে ভবিষ্যতে প্রকৃতি বড় হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে আজিজার রহমান বলেন, ফেসবুকে আমাদের উপজেলায় রাসেলস ভাইপার ধরার ঘটনাটি গুজব। আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।উপজেলা বন কর্মকর্তা (ফরেষ্টার) এস, এম মঞ্জুরুল কাদের বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সতর্কবার্তা নিয়মিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ উপজেলায় এ সাপের এখনো দেখা মেলেনি। আর যদি কেউ দেখে থাকে আমাদের দ্রুত জানাবেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বন বিভাগ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে আমাদের বার্তা দেওয়া আছে রাসেলস ভাইপারসহ যে কোন বিষধর সাপ দেখতে পেলে আমাদের তাৎক্ষণিক খবর দেওয়ার জন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ব্যক্তিদের চিকিৎসার সকল ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত এ উপজেলায় রাসেলস ভাইপার সাপ দেখতে পাওয়া যায়নি। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না করে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন