ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৩২
যশোরের চৌগাছায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শামীম খান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, সাবেক সেনা সদস্য আতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষাণীবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান ১ হাজার ৭’শ ৪০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে বীজ, সার ও বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা